
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান মাস্টার্সের চূড়ান্ত ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি ৩.৯৭ সিজিপিএ পেয়ে নিজ বিভাগের সর্বোচ্চ স্থান অধিকার করেছেন।
এর আগে, স্নাতক পর্যায়েও তিনি ৩.৯৩ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পর্যায়ে এমন অনবদ্য ফলাফল তাঁর একাডেমিক মেধা ও অধ্যবসায়ের সাক্ষ্য বহন করে।